তপ্ত গরমে পাহাড়ের কোলে বিজেপি সাংসদ ও নেতাদের নিয়ে জগদ্বিপ ধনকর
দি নিউজ লায়ন; তপ্ত গরমে পাহাড়ের কোলে বিজেপি সাংসদ ও নেতাদের নিয়ে জগদ্বিপ ধনকরের সামার হলিডে সুপার হিট!ফির ইয়ে মওকা মিলে না মিলে- ঠিকই তো এ রাজ্যের মতো পাহাড় সমতল মিলেমিশে একাকার হয়ে ধরা দেওয়া প্রাকৃতিক নৈসর্গ আর কোথাও মিলবে না। পাহাড়ের কোলেও ঝাঁ চকচকে রাস্তা ও সমস্ত আরামদায়ক ব্যবস্থা তার ওপর যখন সঙ্গে চিপকে রয়েছে রাজ্যপালের মতো এতবড় মাপের নেমপ্লেট।
তাই শেষ রাউন্ডে আর কলকাতার প্যাচেপ্যাচে গরমে এক্কেবারে সময় নষ্ট না করে বরং দিল্লিকে বলে কয়ে পাহাড়ে বসেই রাজ্য সরকারের খোশামোদে বিজেপি নেতাদের সঙ্গে টেবিল টক সারছেন রাজ্যপাল জগদ্বিপ ধনকর। চিয়ারিং মুডে প্রথমে দার্জিলিং সাংসদ রাজু বিস্টের সঙ্গে সোমবার পাহাড়ে পা রেখেই চা নাস্তা সারেন।
এমনকি বিজেপি সাংসদের সঙ্গে থাকা পেঁয়াদাদেরও রাজ্য সরকারের যাবতীয় ভিভিআইপি ব্যবস্থা উপভোগের সুযোগ করে দেন। আর এরপরই মঙ্গলবারের তীব্র দাবদাহ এড়াতে কোচবিহার সাংসদ নিশীথ প্রামানিকও পাহাড়ের কোলে বসে চিয়ারআপ করার আবদার করে বসে। তাকেও নিরাশ করেননি জগদ্বিপ বাবু! এদিন কার্শিয়াংয়ের মনোরম আবহাওয়ায় গেরুয়া শিবিরের প্রচারক ওরফে রাজ্যপাল জগদ্বিপ ধনকরের সঙ্গে বসে দুজনে মিলেই দিল্লীর বুলির রেওয়াজ সেরে নেন।

Post a Comment